রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সীতাকুণ্ডে শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এতে ঢাকা অভিমুখী সড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা (১৪) ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নওরিন (১৩) আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, আহত মুনতাহার মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থী নওরিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, মহাসড়কের একেবারে পাশে অবৈধভাবে বাঁশের গাদা রাখার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে এবং এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দা কপিল, আকবর ও আশরাফসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে বাঁশ রাখার কারণে পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কের পাশে রাখা বাঁশ মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান করছিল বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত