রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বর্জন, আদালত পাড়ায় কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বার নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন বয়কটের ডাক দিয়ে কালো পতাকা মিছিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। বুধবার (২০ মে) দুপুর ২টায় চট্টগ্রাম আদালত চত্বর ও আশপাশ এলাকায় তারা ‘সাধারণ আইনজীবী পরিষদ’র ব্যানারে এ মিছিল ও সমাবেশ করেন। মিছিল থেকে আইনজীবীদের নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়। এসময় অংশগ্রহণকারীরা ‘ভোট চোর, ভোট চোর’, ‘বিএনপি ভোট চোর’সহ বিভিন্ন স্লোগান দেন। আয়োজকদের দাবি, মিছিলে প্রায় তিন শতাধিক আইনজীবী অংশ নেন। এসময় আদালত পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, ‘সাধারণ আইনজীবী ফোরাম’র সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আয়ুব খান, অশোক কুমার দাশ, বজলুর রশিদ মিন্টু, মেজবাহ উদ্দিন চৌধুরী, শাহরিয়ার তানিম এবং আনসার উল্লাহ সৌরভসহ আরও কয়েকশ আইনজীবী। বক্তারা অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে সাধারণ আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। তারা এ পরিস্থিতিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে নির্বাচন স্থগিতের দাবি জানান। এছাড়াও তারা বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন বাতিল, নতুন তফসিল ঘোষণা এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত