রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডেন্টাল পেশাদারদের গুণগত মান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের আয়োজনে আজ ১৯ মে সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে “The Quality of Dental Professionals to Meet the Challenges of 21st Century” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে প্রধান আকর্ষণ হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ডেন্টাল অনুষদের সাবেক ডিন এবং দেশবরেণ্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিম উল্লাহ চৌধুরী। বক্তারা একবিংশ শতাব্দীর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানাবিধ চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় ডেন্টাল চিকিৎসকদের পেশাগত ও গুণগত মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। এছাড়া অনলাইনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা সুলতানা রুমা আলম। বক্তরা বক্তব্যে দন্ত চিকিৎসার আধুনিকায়ন ও গবেষণার মাধ্যমে চমেবি-কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা মেহেরুনেচ্ছা খানম। অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম।

সেমিনারে অন্যান্যের মধ্যে আরও অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানগণ এবং ডেন্টাল ইউনিটের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডেন্টাল শিক্ষার মানদণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত