রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রামিসা হত্যার ঘটনায় সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করা হবে : মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ ৷ আজ বৃহস্পতিবার ২১ মে  সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের বক্তব্য হলো অপরাধ কমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যা করণীয় তা করা হবে। যেমন: মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস বিরোধী অভিযান চলছে, যেন এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো যেমন : ধর্ষণ, হত্যা এগুলোর পরে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে করণীয়। সে বিষয়ে আমি বলছি যে, আমরা দায়িত্বে আসার পর এখন পর্যন্ত যতগুলো ক্রাইম হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে তালিকা সবগুলো আছে। তিনি আরো বলেন, যদি ব্যর্থতা কিছু হয়ে থাকে, আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও ২৪ ঘণ্টার ভিতরে আসামি গ্রেপ্তার হয়েছে এবং রামিসার হত্যার এই যে প্রধান আসামি ধর্ষক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রীসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ ধারায় স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে।

আমরা এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত