রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম বন্দরে কাপড়ভর্তি কনটেইনার উধাওয়ের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে গার্মেন্টস কাপড়ভর্তি একটি কনটেইনার উধাও হওয়ার ঘটনায় মিজানুর রহমান (৩৫) ও আবু সুফিয়ান (৪০) নামের বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরের বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মিজানুর চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত, তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামে এবং আবু সুফিয়ান বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলা।

পুলিশ সূত্রে জানা যায়, চীন থেকে আমদানি করা গার্মেন্টস কাপড়ভর্তি একটি ৪০ ফুট কনটেইনার গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে কোনো একসময় বন্দরের জে আর ইয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়। কনটেইনারটির নম্বর টিসিএলইউ-৮৫৫৭৩০৪। এতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কনটেইনারটি আমদানি করেন গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। জাহাজ থেকে খালাস করে সেটি বন্দরের ইয়ার্ডে রাখা হয়।

পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ শেষে কনটেইনারটি খালাস নিতে গেলে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কনটেইনার উধাও হয়ে যাওয়ার মামলায় বন্দরের দুই কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। বুধবার রাতে বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে বন্দরের আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত