রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন শান্তি চুক্তির খসড়া প্রকাশ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি সম্ভাব্য শান্তি ও উত্তেজনা হ্রাস চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২১ মে পাকিস্তানি নীতিবিশেষজ্ঞ আলী কে চিশতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই খসড়া প্রকাশ করেন। তিনি দাবি করেন, ঘোষণাপত্রটি পাকিস্তানের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবং এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানোর অঙ্গীকারও করা হয়েছে।

প্রকাশিত খসড়া অনুযায়ী, উভয় পক্ষ স্থল, সমুদ্র ও আকাশ—সব রণাঙ্গনে তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হবে। পাশাপাশি সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকারের কথাও উল্লেখ করা হয়েছে। খসড়াটিতে সব ধরনের সামরিক অভিযান ও তথাকথিত ‘মিডিয়া যুদ্ধ’ বন্ধের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে একে অপরের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

খসড়ায় পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান সাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া যৌথ পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গঠনের প্রস্তাবও করা হয়েছে।

প্রকাশিত খসড়াাটিতে আরও উল্লেখ করা হয়, চুক্তি কার্যকরের সাত দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা শুরু হবে। পাশাপাশি ইরানের পূর্ণ আনুগত্যের বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে বলেও খসড়ায় বলা হয়েছে।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত