রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য : ডা. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

অর্থের অভাবে আর ব্যাহত হবে না সাধারণ মানুষের চিকিৎসা। গ্রামীণ জনপদের মানুষের দৌড়গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরও একটি ফ্রি হেলথ সেন্টারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নের গাবগুলাতল এলাকায় এই ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। উদ্বোধনের প্রথম দিনেই এলাকার অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. রেজাউল করিম বলেন, মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। চিকিৎসা যেন অর্থের অভাবে কারও জন্য বাধাগ্রস্ত না হয়, সে চিন্তা থেকেই এই ফ্রি মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। প্রতি শনিবার এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। আমরা আশাকরি, এ সেবার মাধ্যমে বেতাগী ইউনিয়নের সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে রাঙ্গুনিয়ার চারটি ইউনিয়নে সফলভাবে ফ্রি হেলথ সেন্টার চালু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের ফ্রি হেলথ সেন্টার স্থাপন করা হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

দারুল হিকমার সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হাসান মুরাদ, সমাজসেবক আনোয়ার হোসেন, মহিউদ্দীন বাবু ও মোজাম্মেল হক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সমাজসেবক এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের তত্ত্বাবধানে এই কেন্দ্রটি পরিচালিত হবে।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত