রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দেশব্যাপী নারী ও শিশু  ধর্ষনের মহোৎসব! অনলাইন থেকে নারী বিদ্বেষী বক্তব্য প্রত্যাহারের আহ্বান ‘সুরক্ষা’ এর

নিজস্ব প্রতিবেদক

চটগ্রাম : “ধর্ষণ ও শিশু  নির্যাতনের  বিরূদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” এই আহ্বানে গতকাল রবিবার  (২৪ মে) বিকেলে নগরীর লালখান বাজার মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনলাইন পেইজ ‘সুরক্ষা’, পেইজ এডমিন খোকন মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী রুশমী চৌধুরী , সাংষ্কৃতিক কর্মী শংকর বড়ুয়া ,  স্বাস্থ্য কর্মী জয়া ঘোষ, বিশিষ্ট ইসলামিক স্কলার , লেখক ও গবেষক , হাটহাজারি আলিপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি হাফেজ মাওলানা মুফতি জামিল মাহমুদ চৌধুরী প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন,  ২০২৬ সালের প্রথম চারমাসে ১১৮ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে । এর মধ্যে ১৭ জন হত্যার শিকার ।   চলতি মাসে ঢাকার পল্লবীতে   ৮ বছরের রামিসা  ,  ১৯ তারিখ ভাষানটেকে ৮ বছর বয়সী শিশু , ২২ মে কলাবাগানে অপর এক শিশু সহ চট্টগ্রামে একই দিনে হ্যাট্রিক শিশু ধর্ষনের ঘটনা সংঘঠিত হয়েছে ।
সারাদেশেই সিরিজ নারী শিশু নিপীরণ ও  ধর্ষণ সংঘঠিত হচ্ছে ।  বাংলাদেশ পুলিশের ডাটা সেন্টার এর তথ্য অনুযায়ী এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ২০১১ টি ।   বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্রাকের রেফারেন্স দিয়ে বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলার ৭০% অপরাধী খালাস পেয়ে যায় ।

বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতার উপর জোড় দেন , একই সাথে অনলাইন মাধ্যম থেকে নারী বিদ্বেষী বক্তব্য প্রত্যাহার ও বিদ্বেষ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান । আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বানও জানান । বক্তারা প্রত্যাশা করেন ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পাদন হবে ।
হাফেজ মাওলানা মুফতি জামিল মাহমুদ চৌধুরী বলেন , ইসলামে নারীর মর্যাদা ও অধিকার অত্যন্ত  সুদৃঢ় এবং সম্মানজনক।  ইসলাম নারীদের মা, স্ত্রী, কন্যা ও বোন হিসেবে সর্বোচ্চ সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক অধিকার প্রদান করে মর্যাদার সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছে । মায়ের মর্যাদাকে ইসলামে সবচেয়ে উচ্চে স্থান দেওয়া হয়েছে । কন্যা সন্তানকে যারা বোঝা মনে করে তাদের প্রতি লানত করা হয়েছে । কারণ কণ্যা সন্তান  আল্লাহর রহমত স্বরূপ ।  সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল আরফা , লিসা আক্তার , রাজু দাশ প্রমুখ ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত