রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারতকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেটের দেশ তাইওয়ান

অনলাইন ডেস্ক

বিশ্ব অর্থনীতিতে এক অপ্রত্যাশিত মাইলফলক অর্জন করেছে তাইওয়ান। অপেক্ষাকৃত স্বল্প জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র বিশ্বের অন্যতম জনবহুল ও বৃহৎ রাষ্ট্র ভারতকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেটে পরিণত হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুসারে, তাইওয়ানের মোট স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে ৪.৯৫ ট্রিলিয়ন ডলার, যেখানে ভারতের বাজার মূল্য ৪.৯২ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে।

এই খবরটি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ২.৩ কোটি জনসংখ্যার দেশ তাইওয়ান কীভাবে বিশাল জনসংখ্যা ও অর্থনীতির ভারতকে পেছনে ফেলল এই প্রশ্ন এখন সবার মনে।তাইওয়ানের এই সাফল্যের মূল কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেমিকন্ডাক্টর শিল্প বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত।

বিশ্বের সবচেয়ে বড় চিপ প্রস্তুতকারক কোম্পানি টিএসএমসি (TSMC)-এর আধিপত্য তাইওয়ানের বাজারকে চাঙ্গা রেখেছে। এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স), স্মার্টফোন, অটোমোবাইল এবং সামরিক খাতে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিএসএমসি-সহ অন্যান্য তাইওয়ানি টেক কোম্পানির শেয়ারের দাম আকাশছোঁয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ানের অর্থনীতি মূলত উচ্চ প্রযুক্তি ও রফতানি নির্ভর, যা তাদের বাজারকে দ্রুত এগিয়ে নিয়ে গেছে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত