মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

৩০ মে আজিমনগর ভান্ডার শরীফে পবিত্র বার্ষিক ওরশ শরীফ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের মহান সুফি ইউসুফে সানি, জামালেমোস্তফা, গাউসুলআজম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান শাহ(ক.) মাইজভান্ডারী( প্রকাশ- বাবাভান্ডারী) কেবলার প্র-দৌহিত্র এবং গাউসেজমান হযরত শাহসুফি সৈয়দ শামসুল ইসলাম (ক.)মাইজভান্ডারীর সেজ সাহেবজাদা হযরত শাহসুফি সৈয়দ বদরুল মামুন(রহ.) মাইজভান্ডারী’র তৃতীয় পবিত্র বার্ষিক ওরস শরীফ আগামী ১৬ই জ্যৈষ্ঠ মোতাবেক ৩০ মে শনিবার মহাসমারোহে আজীমনগর ভান্ডার শরীফ গাউছিয়া শামস মামুন মঞ্জিলে অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা-পবিত্র কোরআন শরীফ পাঠ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ওরশের কার্যক্রম আরম্ভ হবে। সকাল ১০টা- পবিত্র মাজার শরীফে গোসল শরীফ, গিলাপ অর্পণ ও পুষ্পমাল্য অর্পণ,সন্ধ্যা ৬টা-পবিত্র কোরআন হাদিসের আলোকে আলোচনা সভা,রাত দশটা-মাইজভান্ডারী সামাহ্ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করা হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাবাজানের খেলাফতপ্রাপ্ত গদিনসীন সাহেবজাদা হযরত আহমদ রহমান শিহাব (ম.)।সর্বশেষ তবারক বিতরণের মধ্য দিয়ে ওরশের কার্যক্রম সমাপ্তি হইবে।

ওরশ শরীফে দূর দূরান্ত থেকে আগত সকল আশেক ভক্ত,মুরিদদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ওরশ কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে হযরত শাহ্সুফি সৈয়দ বদরুল মামুন(রহ.) মাইজভান্ডারী বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, মধ্যপ্রাচ্য সহ বিশেষ করে যুক্তরাজ্যে খানেকাহ্ স্থাপন করে মাইজভান্ডারী তরিকা প্রচার-প্রসারে অনন্য অবদান রেখেছেন। তিনি যুক্তরাজ্যে বিভিন্ন ধর্মের মানুষকে মাইজভান্ডার তরিকার মাধ্যমে সত্যের সন্ধান দিয়েছেন। তাঁর উত্তরাধিকারী সাহেবজাদাও পিতার আদর্শ ধারণ করে যুক্তরাজ্যে মাইজভান্ডারী তরিকা প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত