রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড : ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ভোজ্য তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার্স’ নামে জাহাজটিতে আগুন লাগার খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেন।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, এ বাহিনীর শ্যামল বাংলা, বিসিজিটি প্রমত্ত জাহাজ ছাড়াও দুটি হাই স্পিড বোট, চট্টগ্রাম বেইজ ও পতেঙ্গা আউট পোস্টের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। জাহাজ থেকে ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে বাংলাদেশে আসে। গত মঙ্গলবার সেটি চট্টগ্রাম বন্দরের আউটার এংকরেজে পৌঁছায়।

সম্পর্কিত খবর

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত