মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ফটিকছড়িতে ডুবন্ত শিশুদের বাঁচাতে গিয়ে খামার মালিক ও একটি শিশুর সলিল সমাধি

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একদিকে দুই অবুঝ শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার আনন্দ, অন্যদিকে চোখের পলকে তলিয়ে যাওয়া আরেক শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক আত্মত্যাগ। পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন মৎস্য খামার মালিক মফিজ (৪৫)। কিন্তু শেষ রক্ষা হলো না আড়াই বছরের ফুটফুটে শিশু মুনতাহিনারও।

গতকাল শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনায় থমকে গেছে পুরো এলাকা। তখন কেবল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ডলু নয়াবাজার এলাকার মৎস্য খামারের শান্ত পুকুরে ভাসমান একটি ছোট্ট নৌকায় খেলছিলো তিনটি অবুঝ শিশু। হঠাৎ এক অসাবধানতায় উল্টে যায় নৌকাটি।

দূর থেকে বাচ্চাদের আর্তনাদ কানে পৌঁছাতেই খামার মালিক মফিজ নিজের জীবনের মায়া তুচ্ছ করে, কোনো প্রস্তুতি ছাড়াই তিনি ঝাঁপিয়ে পড়েন গভীর পানিতে। দুটি শিশুকে টেনে তোলেন মৃত্যুর দুয়ার থেকে। তীরে থাকা মানুষ তখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কিন্তু মফিজের নজর ছিল পানির দিকে—তখনো যে নিখোঁজ আড়াই বছরের ছোট্ট মুনতাহিনা! দুই শিশুকে বাঁচিয়ে হাঁপিয়ে ওঠা মফিজ এতটুকু জিরিয়ে নেওয়ার সময় নেননি। মুনতাহিনাকে বাঁচাতে তিনি আবারও ডুব দেন পুকুরের অতল গহ্বরে। কিন্তু নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! যে হাত দুটি একটু আগে দুই শিশুকে নতুন জীবন দিয়েছিল, সেই হাত দুটিই পানির নিচের চোরাবালির কাছে হেরে গেল। দীর্ঘক্ষণ পার হলেও মফিজ আর ভেসে উঠলেন না।

উপস্থিত মানুষের উল্লাস মুহূর্তেই রূপ নিল কান্নায়। স্তব্ধ হয়ে গেল চারপাশ। প্রায় তিন ঘণ্টা পর, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার হয়  মুনতাহিনা ও মফিজের মরদেহ।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত