রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে : সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায়। তিনি সর্বোচ্চ সততা ও দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। দায়িত্ব পালনে নিজের পজিশনকে কখনও কারণ বানাননি। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং সততার ফলশ্রুতিতে আমাদের আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাইতো তরুণ প্রজন্মের কাছে আমাদের যত ধারক-বাহক আছে সবাইকে জিয়াউর রহমানের গুণাবলিকে তুলে ধরতে হবে। তার জীবনীকে সচিত্র ব্যাখ্যা করতে হবে। জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে একটি মানসিক সংযোগ স্থাপন করতে হবে।

৩১ মে ২০২৬, রোববার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, বাংলাদেশে যেখানে একমতের বাইরে কোনমত থাকবে এমন নিয়ম প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে তিনি একমত নয় বহুদলীয় গণতন্ত্র চালু করেন। আমাদের বারবার যখনি সুযোগ আসবে তখনি আমাদের আলোচনায়, চিন্তায় তাকে নিয়ে আসতে হবে। বারবার তাকে কর্মীদের সামনে, নেতৃত্বের সামনে, তরুণদের সামনে তুলে ধরতে হবে। তার বৈশিষ্টগুলোর সাথে সবাইকে পরিচয় করাতে হবে।

সাঈদ আল নোমান বলেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সততা নিয়ে যিনি কাজ করেছেন দেশের জন্য যেখানে কোন বিতর্ক নেই। সেই জায়গায় আমাদের একটি মানসিক সংযোগ স্থাপন করতে হবে। ১৯৭১ সালে অনেক বড় বড় জেনারেল ছিলেন, কিন্তু জিয়াউর রহমান মেজর হয়েও স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন। তিনি তার পজিশনকে একবারও গুরুত্ব দেননি। দ্বিতীয়টি হলো, জিয়াউর রহমান ছিন্নভিন্ন, ভেঙে পড়া রাষ্ট্রকে, কিভাবে পুনর্গঠন করতে হবে তিনি বুঝেছিলেন। আর তার দূরদর্শিতা দেশকে অনেক কিছু এনে দিয়েছে। তাইতো ৫৫ বছর ধরে যেই বাংলাদেশ আমরা খুঁজে বেড়াচ্ছি সেই বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে হবে, এজন্য শহীদ জিয়াউর রহমানকে নিয়ে আমরা বারবার আলাপ করব। তার সুযোগ্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যুগ যুগ ধরে যেই স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়নে কাজ করব।

সাঈদ আল নোমান আরও বলেন, শিক্ষায়, চর্চায় আমাদেরকে জিয়াউর রহমানকে সামনে রাখতে হবে। তাহলেই সঠিক, মানুষের ত্যাগের জন্য রাজনীতি ফিরিয়ে আনতে পারব। তার জীবন দর্শনই হোক আমাদের পথচলা।

এতে সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ,চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি,সাবেক সহ সভাপতি এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন,সদস্য নুরুল আলম রাজু, আবুল হাসেম,জাহাঙ্গীর আলম দুলাল,কামরুল ইসলাম,মোশাররফ হোসেন ডিপটি,শেখ নুরুল্লাহ বাহার,ফাতেমা বাদশা,মনোয়ারা বেগম মনি, শ ম জামাল,ডাক্তার কামরুন নাহার দস্তগীর,জসিম উদ্দিন জিয়া,জাহাঙ্গীর আলম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত