শনিবার, জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম ফটিকছড়ির পর কর্ণফুলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা নিহত ছেলে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় পিতা পুত্র নিহতের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (২ জুন) আবাও মোটরসাইকেল দূর্ঘটনায় কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুর্গাপদ মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন বিধান মল্লিক (৪৭) নামের এক ব্যক্তি। আহত বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে যাচ্ছিলেন বিধান মল্লিক ও তাঁর বাবা দুর্গাপদ মল্লিক। এসময় শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই মারা যান। পরে আহত বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সকাল ৮টার পরে নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকমুখী একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও অপর একটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার বিষয়ে জানান, শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুর্গাপদ মল্লিক ও বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুর্গাপদ মল্লিককে মৃত ঘোষণা করেন এবং বিধান মল্লিককে চিকিৎসা সেবা প্রদান করেন।

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা কেন বারবার ভেঙে পড়ছে? আবারো যুদ্ধের দ্বারপ্রান্তে দুই দেশ—উত্তরণের পথ কোথায়?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক গত চার দশকেরও বেশি সময় ধরে অবিশ্বাস, নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে টানাপোড়েনের প্রতীক। বিভিন্ন সময়ে...

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, খাল পুনঃখননে বিশেষ গুরুত্ব : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

চট্টগ্রাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন ও...

প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হবে : মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে...

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড   এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের...

সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করা : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম : যে কোনো দুর্যোগের কঠিন সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং দেশের ব্যবসায়ী সমাজের ভূমিকা প্রশংসনীয়। তামাকুমন্ডি লেইন বণিক সমিতি যেভাবে দুর্গত মানুষের...
সর্বশেষ সর্বাধিক পঠিত