রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে এনসিটি’র ইতিহাসে মে মাসে কন্টেইনার হ্যান্ডলিং সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) মে মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা জানান সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। বিষয়টি মঙ্গলবার ( ২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল। সর্বশেষ মে মাসে সেই রেকর্ড অতিক্রম করেছে এনসিটি। বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) পরিচালিত টার্মিনালটিতে মে মাসে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য মাসে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। ফলে মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস।

বন্দর সূত্র জানায়, ২০২৫ সালের ৭ জুলাই এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালটির কার্যক্রমে গতি ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় কন্টেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুততর হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, এনসিটিতে একক মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ের এ নতুন রেকর্ড দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের সাফল্য জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত