রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির কোনো বিকল্প নেই : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ( চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সঠিক রোগ নির্ণয়ে বিজ্ঞানের আবিষ্কার আধুনিক যন্ত্রপাতি। রোগ নির্ণয় করা গেলে চিকিৎসাও সহজ হয়। এক্ষেত্রে থ্রি তেসলা এমআরআই মেশিন রোগীদের উপকারে আসবে। মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগ-ব্যাধিও বাড়ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সঠিক রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির কোনো বিকল্প নেই। বুধবার ( ৩ জুন) সকালে

চট্টগ্রামে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চট্টগ্রাম শাখায় আন্তর্জাতিক মানের সর্বাধুনিক ১৮০ চ্যানেলের এমআরআই মেশিন বায়োমেট্রিক্স প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ‘ম্যাগনেটম লুমিনা প্রো অ্যাডিশন’ থ্রি তেলসা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি। এসময় তিনি চট্টগ্রামবাসীর চিকিৎসাসেবার মানোন্নয়নে এমন অত্যাধুনিক এমআরআই মেশিন সংযোজন করায় তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, নতুন এই এমআরআই মেশিনের মাধ্যমে রোগীরা মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ব্রেইন ও স্পাইনের এমআরআই পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআইও আগের তুলনায় প্রায় অর্ধেক সময়ে করা সম্ভব হবে। তিনি বলেন, চট্টগ্রামের চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের আস্থা এবং সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে আসা আরও অত্যাধুনিক প্রযুক্তি স্বাস্থ্যসেবায় যুক্ত করা হবে। বর্তমানে পপুলার গ্রুপের প্রায় ২৬ হাজার কর্মকর্তা কর্মচারী দেশের মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করছেন।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. মঈনউদ্দিন মো. ইলিয়াছ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে, উজ্জ্বল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও কনসালট্যান্টরা।

সম্পর্কিত খবর

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত