মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামকে পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবো : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আমাদের সবার অহংকার। এই নগরীর পরিবেশ, প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষা করা এখন সময়ের দাবি। মাটি, পানি, বায়ু ও নদী জলাশয় দূষণমুক্ত করতে গৃহস্থালি, ই-বর্জ্য, মেডিক্যাল এবং স্যুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার শতভাগ সুফল আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। শনিবার (৬ জুন) চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি শিরীষতলায় ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ন্যাচার কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

এসময় মেয়র বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড় ও প্রকৃতি আজ হুমকির মুখে। চট্টগ্রামকে পরিবেশবান্ধব, সবুজ, পরিচ্ছন্ন, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাহাড় কাটার লাগাম টেনে ধরতে এবং জনদুর্ভোগ নির্মূলে চসিক কঠোর অবস্থানে থাকবে। তবে কেবল প্রশাসনের একার পক্ষে একটি শহর পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল সুনাগরিকের ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে আমাদের এই চিরসবুজ চট্টগ্রামকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে। তিনি পরিবেশ রক্ষায় ‘ন্যাচার কনভেনশন’ এর মতো উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের মধ্যে সেতুবন্ধন রচনার এই মহান উদ্যোগ চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সবুজ আচ্ছাদন সমৃদ্ধ করার মাধ্যমে আমরা চট্টগ্রামকে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করব।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম এ গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ।

কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ শাহনওয়াজ, কর্ণফুলী নদী গবেষক ও অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন, পরিবেশ সংগঠক ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াসিন চৌধুরী লিটন, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, পরিবেশ সংগঠক সেলিম খান, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও ইয়াকুব হোসেন শাকিলসহ স্থানীয় পরিবেশবাদী নেতৃবৃন্দ। বক্তারা চট্টগ্রামের কর্ণফুলী নদী ও প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং মেয়রের গ্রিন ও ক্লিন সিটি গড়ার রূপকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত