রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকায় মিছিল করার পর ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ৫ জুন সকালের ওই মিছিলের পর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকালে এ বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বলেছে, ‘ঘটনাস্থল থেকে ঘটনায় ব্যবহৃত’ দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এ সংক্রান্ত সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে মাথায় সাদা কাপড় বেধে দুটি যাত্রীবাহী বাসযোগে এসে বারেক বিল্ডিং এলাকায় মিছিল শুরু করে। তাৎক্ষণিক ডবলমুরিং থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা মাথায় সাদা কাপড় বাধা অবস্থায় অলি-গলি দিয়ে পালিয়ে যায়।”পরে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ারা হলেন- হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, সাকিবুল ইসলাম, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা, যীশু দাশ, মো. সাইফুল আলম রুবেল, মো. শরিফুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ মিন্টু, মো. মনিরুল ইসলাম, মো. হান্নান, মো. জুনাইদুল আলম তাসনুপ ও মো. ইরফান।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানা গেছে  সিএমপি সূত্রে।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত