শনিবার, জুন ১৩, ২০২৬

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ( ৯ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। এ সময় আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সকাল এগারোটা দিকে ট্রাইব্যুনালে বিচারকার্য শুরু হলে আসামি মনির হোসেন নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করবেন বলে ট্রাইব্যুনালকে জানান। এর আগে ট্রাইব্যুনালে রাস্ট্রপক্ষ থেকে আসামি মনির হোসেনের জন্য আইনজীবী নিয়োগ দেন। এসময় আদালত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্যও এক ঘণ্টা সময় দেন।ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, গত বৃহস্পতিবার পুলিশের দাখিল করা অভিযোগপত্রটি রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পরদিন সোমবার ট্রাইব্যুনাল অভিযোগপত্রটি গ্রহণ করেন। এরপর মঙ্গলবার আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এবং ১০ জুন স্বাক্ষীর জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অল্প সময়ের ব্যবধানে শুনানির তারিখ নির্ধারণ করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) আদালতের প্রশিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০), কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করছিলেন। গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং চিকিৎসা-সংক্রান্ত নথি সংগ্রহ করেন। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ঘটনার পরদিন অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় রেকর্ড করা হয়।

পুলিশ জানান, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ জানায়, আসামিকে থানায় নেওয়ার প্রস্তুতিকালে একদল ব্যক্তি পুলিশের কাজে বাধা দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। পাশাপাশি পুলিশবাহী কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে এ ঘটনায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে পৃথক একটি মামলা করেন। মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।

সম্পর্কিত খবর

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ব : জেলা প্রশাসক

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশে সাড়ে ৫ কোটি তরুণ প্রজন্ম রয়েছে। তারা আমাদের সম্পদ। তাদেরকে যথাযথভাবে...

বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশের প্রতিনিধি ও মান-সম্মানের বাহক : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ শুধু দেশের জন্য নয়, বরং বিশ্বশান্তি প্রতিষ্ঠায়...

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ প্রটোকল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডিএলটি ল্যাবে "Critical Review of Research Protocol" শীর্ষক এক গুরুত্বপূর্ণ...

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, অ্যাক্রেডিটেশন শুধু একটি সনদ বা স্বীকৃতি নয়; এটি দেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার...

ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি, এই ১৬০ কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই করা হবে : ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ...

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব। বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই দুই দেশের সম্পর্ক নিয়ে আশাবাদ...

ইসকন যে কোনো আইনানুগ ও সামাজিক জবাবদিহিতার জন্য সর্বদা প্রস্তুত

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির তথা ইসকনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার...
সর্বশেষ সর্বাধিক পঠিত