রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দেশের মাটিতে প্রথমবার অষ্ট্রেলিয়াকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হারালো বাংলাদেশ

২১ বছর পর অষ্ট্রেলিয়াকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হারালো বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) ম্যাথডে সফরকারী  অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে নিজ দেশের মাটিতে চলমান এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে শুভ সূচনা করেছে টাইগাররা। বাংলাদেশের ২৮৫ রানের টার্গেটে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯১ রানে করার পর বৃষ্টি হানা দেয়। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে ৮৬ রানের জয় পায় বাংলার দামাল ছেলেরা। এরইসঙ্গে দেশের মাটিতে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

আজ মঙ্গলবার ৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করে স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ২ ওভারের মধ্যেই ২ উইকেট তুলে নেয় বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট।

ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা দেন পেসার তাসকিন আহমেদ। প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার ম্যাথু শর্ট। তাসকিনের পর দ্বিতীয় ওভারে বোলিং আক্রমণে এসেই উইকেট উৎসবে মাতেন মুস্তাফিজুর রহমান। ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এরপর নিজের তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পান নাহিদ রানা। এরপর অ্যালেক্স ক্যারি ৬২ বলে ৪৭ রান করে অস্ট্রেলিয়াকে আশা দেখান। তবে নাহিদ রানার দুর্দান্ত বল কিছু বুঝে ওঠার আগে তার ব্যাট ছুয়ে যায় লিটন দাসের হাতে। এরপর যাওয়া আসার মিছিলেই থাকে অজি ব্যাটাররা। ক্যামেরুন গ্রিন করেন ৩৫ বলে ২২ রান।নাহিদ রানা ৪ উইকেট পান। ব্যাটে বলে নৈপুণ্য দেখান মোসাদ্দেক। ব্যাট হাতে সফল মোসাদ্দেক বলেও পান ২ উইকেট।

এর আগে তানজিদ তামিম, শান্ত ও মোসাদ্দেক হোসেনের ফিটিতে ভর করে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। ১৫ বছর পর দেশের মাটিতে অজিদের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে মেহেদী হাসান মিরাজের দল।সর্বোচ্চ ৮৬ রান করেন মোসাদ্দেক। এছাড়া শান্ত করেন ৬৭ রান আর তামিমের ব্যাট থেকে আসে ৫৪ রান। তাসকিন শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের কার্যকরী ইনিংস। তবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিরাজ। এদিন ১২ বলে ৩ রান করে আউট হন তিনি।

তবে মিডল অর্ডারের ব্যর্থতার দিনে একাই লড়াই করেছেন মোসাদ্দেক। ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দিনে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংসও। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৭০ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার।মোসাদ্দেকের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন লোয়ার অর্ডারে নামা তাসকিন আহমেদ। শেষ বলে আউট হওয়ার আগে ১৬ বলে ২০ রান রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন নাথান এলিস। এ ছাড়া ম্যাট রেনশো ও লিয়াম স্কট ২ এবং ব্রাটলেট একটি উইকেট শিকার করেন।

উল্লেখ্য, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জয় লাভ করলো আজকের এই খেলার মাধ্যমে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত