রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আজ সমগ্র বিশ্ব নানাভাবে পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে বাংলাদেশ অন্যতম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম  : গ্রীনোভেশন বাংলাদেশ ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের যৌথ উদ্যোগে এবং নিনাদ এর সহযোগিতায় ‘Now for Climate’ প্রতিপাদ্য নিয়ে ইয়ুথ ক্লাইমেট ডায়ালগ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ, যুব সংগঠক ও নিনাদের প্রতিষ্ঠাতা বনকুসুম বড়ুয়া, গ্রীনোভেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কাজী আরাফাত।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থী আকরাম হোসেন রানা ও খাদিজা সেলিম ঈশান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিন, ইংরেজি বিভাগের শিক্ষক জিনুফার ইয়াসমিন, আইন বিভাগের শিক্ষক প্রাঞ্জল দত্ত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবিহা জাহান। স্বাগত বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের সভাপতি সানজিদুল ইসলাম সায়মুন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মো. মনজুরুল কিবরীয়া বলেন, সমগ্র বিশ্ব আজ নানাভাবে পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্ব আজ পারমাণবিক বোমা নিয়ে আতংকিত হলেও প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ এর চেয়ে বেশি ভয়াবহ। কারণ আমরা প্রতিনিয়ত নানাভাবে পরিবেশ দূষণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

যেহেতু সচেতনতার অভাবে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে, তাই আমাদের সকলের উচিৎ পরিবেশ দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা।

এ উপলক্ষ্যে ইকো কুইজ প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, ডিবেট শো, ইয়ুথ অপিনিয়ন অন ক্লাইমেট এনভায়রনমেন্ট বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইকো কুইজ প্রতিযোগিতায় ফার্মেসি বিভাগের ছাত্রী জান্নাতুল নাঈমা সাথী প্রথম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. মোসাদ্দেক আলি দ্বিতীয় এবং ইংরেজি বিভাগের ছাত্রী তায়েফ সাদিয়া তৃতীয় স্থান অর্জন করেন। পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ফার্মেসি বিভাগের ছাত্রী সৈমন্তী বণিক প্রথম, আইন বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদৌস দ্বিতীয় এবং আইন বিভাগের ছাত্র দুর্জয় নন্দী তৃতীয় স্থান অর্জন করেন। শো ডিবেটে অংশগ্রহণ করেন আইন বিভাগের ছাত্রী নিশু রাণী দাস, নুসরাত জাহান মীম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র আকরাম হোসেন রানা, ফার্মেসি বিভাগের ছাত্রী জান্নাতুল নাঈমা সাথি, ইংরেজি বিভাগের ছাত্রী মাহিবা ইসপা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাঈম উদ্দীন আহমেদ।

এছাড়া ‘মননে ৭১: কলমে ও কন্ঠে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র আকরাম হোসেন রানা, রানার আপ হন আইন বিভাগের ছাত্রী মাইশা মান্নান তাসনিয়া। অনুষ্ঠানে ডিবেটিং ক্লাব সাব কমিটির সদস্যদের পরিচিতি এবং ডিবেটার অব দ্যা মান্থ বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত