রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে বাইকের সিটের নিচে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবা উদ্ধার করলো র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বাইকের সিটের নিচ থেকে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ ইমন ধর ( ২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।বুধবার দিবাগত রাত বহদ্দারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন ধর (২৮)কক্সবাজার জেলার রামু থানার শ্রীকুল এলাকার বাদল চন্দ্র ধরের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি সন্দেহভাজন বাইক চেকপোস্টের দিকে আসলে সেটি থামানো হয়। মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাইক চালক ইমন ধরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা। গ্রেপ্তার আসামি ও উদ্ধার ইয়াবাসমূহ চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত