বিশ্বকাপ ফুটবলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়ার শুভ সূচনা
ক্রীড়া প্রতিবেদক
81
চেক প্রজাতন্ত্র ১ : ২ দক্ষিণ কোরিয়ামেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ ‘এ’-এর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে এবারের বিশ্বকাপ ফুটবলে শুভ সূচনা করেছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের হয়ে গোল করেন হোয়াং ইন-বম ও ও হিয়ন-গু। চেক প্রজাতন্ত্রের পক্ষে গোলটি করেন লাদিস্লাভ ক্রেজচি।প্রথমার্ধে দুই দলই অতিরিক্ত সতর্ক থাকায় আক্রমণে তেমন ধার ছিল না কারও। গোলের বড় সুযোগও তৈরি হয়নি খুব বেশি। তবে বিরতির পর খেলা জমে উঠে।৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক রিপাবলিক। সাবেক ওয়েস্ট হাম ডিফেন্ডার ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন উলভসের ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেজচি এবং ১-০ গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া।তবে চেক রিপাবলিকের আনন্দ বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র ৮ মিনিট পরেই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। দারুণ স্থিরতায় গোল করেন হোয়াং ইন-বম। চেক ডিফেন্ডার রবিন হ্রানাচকে কাটিয়ে গোলরক্ষক মাতেয় কোভারের ওপর দিয়ে বল তুলে দেন তিনি। ক্রেজচি শেষ চেষ্টা করলেও বল গোললাইন পেরিয়ে যায়।৭৭তম মিনিটে আবারও এগিয়ে যেতে পারতো চেক রিপাবলিক। ফ্রি-কিক থেকে বল জালে পাঠান টমাস সৌচেক। পুরো দল উদযাপনও শুরু করে। তবে সহকারী রেফারির অফসাইডের পতাকায় গোলটি বাতিল হয়। রিপ্লেতে সিদ্ধান্তটি সঠিক বলেই প্রতীয়মান হয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই পিছিয়ে পড়ে চেক রিপাবলিক। আবারও আক্রমণের শুরুতে ছিলেন হোয়াং ইন-বম। ডান দিক দিয়ে বল এগিয়ে নিয়ে দারুণ ক্রস বাড়ান তিনি। কয়েক গজ দূর থেকে ভালো সংযোগে শট নেন ও হিয়ন-গু। বল গোলরক্ষক কোভারের হাতে লেগে দূরের কোণ দিয়ে জালে জড়ায়।শেষ দিকে মূল সময়ের সাথে যোগ করা অতিরিক্ত ৬ মিনিটে সমতায় ফিরতে চেষ্টা করে চেক রিপাবলিক। তবে কোরিয়ান রক্ষণ ভাঙার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা এবং শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া।
চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...