রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ প্রটোকল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডিএলটি ল্যাবে “Critical Review of Research Protocol” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানকে আরও উন্নত করতে হবে এবং তা অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে। মানসম্মত গবেষণা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক রিভিউ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মো. নুরুল হুদা, অধ্যাপক ডা. মেহেরুন্নেছা খানম এবং ডা. মেরিনা আরজুমান।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজের গবেষক অধ্যাপকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় বক্তাগণ চিকিৎসা শিক্ষায় এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের এই সময়োপযোগী উদ্যোগকে উপস্থিত সকলে ভূয়সী প্রশংসা করেন।

কর্মশালায় গবেষকগণ কীভাবে তাঁদের গবেষণা প্রটোকল  যথাযথভাবে রিভিউ করবেন, সে বিষয়ে বিশদ ও তথ্যবহুল আলোচনা করা হয়। পরবর্তীতে একটি প্রাণবন্ত ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ ও সফলভাবে সম্পন্ন হয়।এছাড়াও অন্যান্য বক্তারা একটি আদর্শ ও আন্তর্জাতিক মানের গবেষণা প্রটোকল তৈরির খুঁটিনাটি এবং এর চুলচেরা বিশ্লেষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল গবেষকদের মাঝে সফলভাবে কোর্স সম্পন্ন করার সনদ প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত