শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিশ্বজুড়ে মেটার সার্ভার বিভ্রাট : কোটি কোটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে মেটার একাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ করেই বড় ধরনের কারিগরি সমস্যার মুখে পড়েছে। শুক্রবার বিকেল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং থ্রেডস ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। ভারত, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একই ধরনের অভিযোগ জানিয়েছেব। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বা ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে কি না।

আন্তর্জাতিক আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, সমস্যার শুরু হয় শুক্রবার আন্তর্জাতিক সময় অনুযায়ী দুপুরের পর থেকে। বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল ও সন্ধ্যার দিকে হঠাৎ করেই বিপুল সংখ্যক ব্যবহারকারী দেখতে পান যে তাঁদের ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যাচ্ছে। কেউ আবার লগইন করতে পারলেও নিউজফিড রিফ্রেশ করতে পারছেন না। অনেকের স্ক্রিনে সম্পূর্ণ ফাঁকা পেজ দেখা যাচ্ছে অথবা অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করছে না।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। পাশাপাশি মেসেঞ্জার ও থ্রেডসের পরিষেবাতেও ব্যাপক বিঘ্নের অভিযোগ উঠেছে। কিছু অঞ্চলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও সাময়িক ধীরগতির সমস্যার কথা জানিয়েছেন। তবে হোয়াটসঅ্যাপে সমস্যা তুলনামূলকভাবে কম ছিলো বলে জানা গেছে। বহু ব্যবহারকারী জানান, তাঁরা প্রথমে ভেবেছিলেন তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অথবা পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে। কিন্তু পরে দেখা যায় এটি ব্যক্তিগত কোনো সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাট।

মেটার পক্ষ থেকেও এই সমস্যার কথা স্বীকার করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, একটি অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের বিভিন্ন পরিষেবায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিলো। তবে ইতিমধ্যেই প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের একটি বিশেষ দল পরিস্থিতি করে দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এত বড় পরিসরে একযোগে একাধিক প্ল্যাটফর্মে সমস্যা দেখা দেওয়া সাধারণত সার্ভার অবকাঠামো বা কেন্দ্রীয় সিস্টেমের কোনো ত্রুটির ইঙ্গিত দেয়। তবে এখনও পর্যন্ত কোনো সাইবার হামলা বা তথ্য চুরির ঘটনার প্রমাণ মেলেনি। ফলে সাধারণ ব্যবহারকারীদের অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত