রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্রের উড়ন্ত সূচনা

প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তার জানান দিলো টুর্নামেন্টের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র।

ক্রীড়া প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র ৪ : ১ প্যারাগুয়ে

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের অসাধারণ প্রদর্শনী করে ৪-১ গোলের বড় জয়ের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ দুর্দান্ত সূচনা করেছে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র।ফোলারিন বালোগানের জোড়া গোল, একটি আত্মঘাতী গোল এবং শেষ মুহূর্তে জিওভানি রেইনার শৈল্পিক ফিনিশিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানান দিয়েছে তাদেরকে এবারের টুর্নামেন্টে মোটেও অগ্রাহ্য করা যাবেনা।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে যুক্তরাষ্ট্র। ম্যাচের সপ্তম মিনিটেই নিজেদের রক্ষণভাগ থেকে আক্রমণ গড়ে তুলে ওয়েস্টন ম্যাককেনি প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়েন। ক্রিশ্চিয়ান পুলিসিকের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসিংয়ের পর ম্যাককেনির কাটব্যাক ঠেকাতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এর মাধ্যমে চলতি বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়ে বসেন তিনি।

গোলের পরও আক্রমণ সমানে চালিয়ে গিয়েছে স্বাগতিকরা। ম্যাচের ২৮ মিনিটে ফোলারিন বালোগান প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিলেও ভিএআরের সহায়তায় অফসাইডের জন্য গোলটি বাতিল করেন রেফারি। যদিও গোল বাতিলের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। মাত্র তিন মিনিট পরই বাম প্রান্ত থেকে পুলিসিকের বাড়ানো পাস প্রথম স্পর্শেই জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বালোগান এবং ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধের যোগ করা সময়েও চলতে থাকে মার্কিন আক্রমণ। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে মালিক টিলম্যানের নিখুঁত থ্রু-পাস ধরে বক্সে ঢুকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বালোগান।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৫০ মিনিটে নাটকীয় ঘটনা ঘটে। মিগুয়েল আলমিরনকে ফাউল করেছেন মনে করে যুক্তরাষ্ট্রের অধিনায়ক টিম রিমকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিএআর পর্যালোচনায় দেখা যায়, কোনো স্পর্শ ছাড়াই পড়ে গিয়েছিলেন আলমিরন। ফলে রিমের কার্ড বাতিল করে উল্টো অভিনয়ের দায়ে আলমিরনকে হলুদ কার্ড দেখানো হয়।

অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয় প্যারাগুয়ে। গোলরক্ষকের লম্বা বল থেকে আক্রমণ শুরু করে আলমিরন এনসিসোকে পাস দেন। এনসিসোর বাড়ানো বল ধরে বদলি খেলোয়াড় মাউরিসিও ডান কোণ দিয়ে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু সেই আশা বাস্তবায়িত হয়নি। ম্যাচের একেবারে শেষ দিকে আবারও আঘাত হানে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সময়ে ফ্রিম্যানের পাস থেকে বক্সের প্রান্তে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন জিওভানি রেইনা। এরপর দারুণ এক বাঁকানো শটে প্যারাগুয়ের জালে বল জড়িয়ে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি এবং রেইনার শেষ মুহূর্তের গোলের সুবাদে ৪-১ ব্যবধানে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত