রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডা ও বসনিয়া ১ পয়েন্ট করে তুলে নিলো

ক্রীড়া প্রতিবেদক
কানাডা ১ : ১ বসনিয়া ও হার্জেগোভিনা
প্রথমার্ধে পিছিয়ে পড়েও বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর অনয়তম স্বাগতিক কানাডা দ্বিতীয়ার্ধে কাইল লারিনের গুরুত্বপূর্ণ গোলে হার এড়িয়ে এক পয়েন্ট যোগ করেছে নিজেদের পয়েন্ট টেবিলে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছে টুর্নামেন্টের সহ- স্বাগতিকরা।
শনিবার টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে প্রথম সুযোগটিই কাজে লাগায় বসনিয়া। ২১তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন জোভো লুকিচ।আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের প্রথম গোলেই বিশ্বকাপের মতো বড় মন্চে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বসনিয়ার সুশৃঙ্খল রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও বেশি নিজেদের হাতে তুলে নেয় কানাডা। একের পর এক আক্রমণে বসনিয়াকে চাপে রাখে স্বাগতিকরা। অবশেষে ৭৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের ভেতরে সুযোগ পেয়ে গোল করে কানাডাকে সমতায় ফেরান কাইল লারিন।

শেষ দিকে জয়ের জন্য দুই দলই আপ্রাণ চেষ্টা চালায়। তবে নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচটি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত