রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি আজ রবিবার স্বাক্ষরিত হবে : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতিক্ষিত শান্তি  চুক্তিটি আজ রবিবার স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এর পরপরই হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

ওই পোষ্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তি স্বাক্ষরের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক হবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের সঙ্গে ইরানের অবস্থানের স্পষ্ট অমিল দেখা যাচ্ছে। তেহরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরের জন্য তারা আলোচক পাঠানোর পরিকল্পনা করছে না।

ইরানি কর্মকর্তারা এখন পর্যন্ত সম্ভাব্য কোনো নতুন চুক্তি বা স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। ফলে ট্রাম্পের ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এ পথ বন্ধ বা সীমিত হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। বিশ্লেষকদের মতে, প্রণালিটি পুনরায় পুরোপুরি চালু হওয়ার বিষয়টি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক সমঝোতার ওপর নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও নির্ভর করবে। কিন্তু ট্রাম্পের ঘোষণার পরও ইরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক সংকেত না আসায় সম্ভাব্য চুক্তির বাস্তবতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত