রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে বিএনএসবি ও সিইআইটিসি’র সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম (বিএনএসবি)’র ৪৮ তম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট(সিইআইটিসি)’র ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে পাহাড়তলীস্থ ট্রাস্টের ইমরান সেমিনার হলে এ সভা অনুষ্টিত হয়। বিএনএসবি’র আজীবন সদস্য এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনএসবি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও সিইআইটিসি’র ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী। এসময় বার্ষিক প্রতিবেদন ও নীরিক্ষা প্রতিবেদন পাঠ করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান শাহিদী। মতামত পেশ করে সমর্থন জানান সদস্য/সদস্যাবৃন্দ। এসময় সভায় সমিতির সদস্য, আজীবন সদস্য,ট্রাস্ট বোর্ডের সদস্য ও হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।

সভায় বক্তারা বলেন, চক্ষু চিকিৎসা সেবাকে আরো ছড়িয়ে দিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার আমাদের চেষ্টা চলছে। এই সেবা আরো সহজে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। আমাদের এই প্রতিষ্ঠান বৎসরে লক্ষ লক্ষ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। কোন প্রতিষ্ঠানের পক্ষে এত রোগীকে সেবা প্রদান করা একটি বিশাল কাজ বলে আমরা মনে করি। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এই কাজকে সফলতার দ্বারে পৌঁছে দিয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে যাঁরা নেতৃত্ব দিয়েছেন তাঁদের সবার প্রতি আন্ততরিক কৃতজ্ঞতা রইল। যাঁরা জন্মলগ্ন থেকে বিরামহীন এবং নিরলসভাবে যোগ্য হাতে এই প্রতিষ্ঠানের হাল ধরে আছেন।

সভায় বিগত দিনের সৎ, সততা ও কর্মদক্ষতায় স্বীকৃতস্বরূপ আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সোমা রানী রায়, অপটোমেট্রিস্ট মো. আনোয়ার হোসেন ও মেইনটেনান্স হেলপার মো. শহীদদুল ইসলামকে মনোগ্রাম খচিত ক্রেষ্ট এবং প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। পরিশেষে আলহাজ্ব এস.জোহা চৌধুরীর সমাপণী ভাষণে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত