রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে বড় অঘটন : অস্ট্রেলিয়ার কাছে তুরস্কের হার

ক্রীড়া প্রতিবেদক
তুরস্ক ০ : ২ অস্ট্রেলিয়া
কাতার সুইজারল্যান্ডকে আটকে দেওয়ার পর এবারের বিশ্বকাপ ফুটবলে আরেকটি অভাবনীয় অঘটনের জন্ম দিয়েছে অস্ট্রেলিয়া। তারা শক্তিশালী তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। যদিও খেলার নিয়ন্ত্রণ ছিলো তুরস্কের হাতেই কিন্তু গোল করার দক্ষতায় অস্ট্রেলিয়া ছিলো এগিয়ে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। শক্তিশালী তুরস্ককে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে তারা।

ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেলতে থাকে। তবে ২৭তম মিনিটে খেলার ধারার বিরুদ্ধে  প্রথম সাফল্য পায় অস্ট্রেলিয়া। দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড নেস্তরি ইরানকুন্ডা।বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল করে আলোচনায় উঠে আসেন এই তরুণ ফুটবলার। এরপর তুরস্ক সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও প্রথমার্ধ শেষ হয় অস্ট্রেলিয়ার ১-০ ব্যবধানের লিড নিয়ে।দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মূলত তুরস্কের খেলোয়াড়দের পায়ে। তারা একের পর এক আক্রমণ চালিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল ধরে রাখার পাশাপাশি ২৬টি শট নেয় তুর্কিরা। অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র ৮টি শট নেয় এবং তার মধ্যে ৪টি অন-টার্গেট রাখতে সক্ষম হয়। কিন্তু ফুটবলে ফলাফল যেহেতু নির্ধারণ হয় গোল দিয়েই তাই অস্ট্রেলিয়া নিজেদের রক্ষণ শক্ত রেখে সুযোগের অপেক্ষায় থাকে এবং ৭৫  মিনিটে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে তারা ব্যবধান দ্বিগুণ করে।

তুরস্ক আক্রমণে বেশি খেলোয়াড় তুলে আনায় ফাঁকা জায়গা কাজে লাগিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল করেন কনর মেটকালফে। তার নিখুঁত ফিনিশিং অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। গোল হজমের পরও হাল ছাড়েনি তুরস্ক। শেষ দিকে আরদা গুলেরের নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিক গোল হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে অস্ট্রেলিয়ার গোলরক্ষক বলটি ঠেকিয়ে দেন। পরে ডিফেন্ডাররা দ্রুত বিপদমুক্ত করলে আর গোল পাওয়া হয়নি তুরস্কের। শেষ পর্যন্ত রক্ষণে দৃঢ়তা ও পাল্টা আক্রমণে ভর করেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

সম্পর্কিত খবর

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত