রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট জয় দিয়েই শুরু করলো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে জয় দিয়েই শুরু করল বাংলাদেশের মেয়েরা। রোববার বার্মিংহামে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস এবং ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।বার্মিংহামে টস জিতে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। মারুফা আক্তারের ইনসুইং ডেলিভারিতে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির হাতে ক্যাচ দেন ফিবি মোলকেনবোয়ার। যদিও মারুফার ওই ওভারের প্রথম তিন বলে ১০ রান তুলে নিয়েছিলেন এই ডাচ ওপেনার। আউট হওয়ার আগে ৭ বলে ১১ রান করেন তিনি।

প্রথম ধাক্কার পর ক্রিজে নেমে ইনিংস ধরে রাখার চেষ্টা করেন বাবেতে ডি লিডে। ডাচ ব্যাটারদের মধ্যে তিনিই সবচেয়ে স্বচ্ছন্দ ছিলেন। একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ এগিয়ে নেন তিনি। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস।

ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ডাচ ব্যাটারদের বেশিরভাগই। হেদার সিগার্স করেন ১৬ রান। রবিন রাইকে ও আইরিশ জুইলিং করেন ১৩ রান করে। সর্বোচ্চ ৫০ রান আসে বাবেতে ডি লিডের ব্যাট থেকে। ৪৫ বলে ৫ চারে সাজানো তার ইনিংসটি শেষ হয় রান আউটের মাধ্যমে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার, রাবেয়া খান ও রিতু মণি নেন একটি করে উইকেট।

বার্মিংহামে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা আগ্রাসী শুরু করেন। বিশেষ করে জয়িতা ছিলেন ভয়ঙ্কর রূপে। ৮ ওভারের মধ্যে ৬৭ রান তুলে ফেলেন দুই ওপেনার। জয়িতা ৩২ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করার পরের বলে আউট হন তিনি। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় শেষ হয় জয়িতার ইনিংস। যদিও ব্যক্তিগত ৭ রানে ক্যাচ দিলেও পরবর্তীতে রিপ্লেতে বলটি মাটি ছুঁয়ে ফিল্ডারের হাতে পৌঁছেছিল দেখার পর তিনি অল্পের জন্য রক্ষা পান।
জয়িতার আউটের পর বড় বিপর্যয়ে পড়ে মেয়েরা। লেগস্পিনার ক্যারোলিন ডি ল্যাঞ্জ হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। অষ্টম ওভারের পঞ্চম বলে লম্বা শট খেলতে গিয়ে ক্যাচ দেন জয়িতা। পরের বলেই আড়াআড়িভাবে ড্রাইভ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই ওভার পরে দিলারা আক্তার ডিফেন্ড করতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তার আগে ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর স্কোরবোর্ডে আরও ৬ রান যোগ হওয়ার পর সোবহানা মোস্তারি রান আউটের শিকার হন। ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের বাঘিনীরা।
পরে অবশ্য আর কোনো উইকেট হারায়নি লাল-সবুজ জার্সিধারীরা। শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার মিলে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করেন। শারমিন ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত