রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব : ১-১

ক্রীড়া প্রতিবেদক
উরুগুয়ে ১ : ১ সৌদি আরব

২০২২ বিশ্বকাপ  ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। চার বছর পর আরেক ল্যাটিন ফুটবল পরাশক্তি উরুগুয়ের বিপক্ষেও তীব্র লড়াই করলো তারা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে জয় পেতে দেয়নি সৌদিরা। ১-১ গোলে ড্র করে উরুগুয়েকে পয়েন্ট বন্চিত করেছে তারা।প্রথমার্ধে আবদুলেলাহ আল-আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর ৮০তম মিনিটের গোলে হার এড়ায় ঐতিহ্যবাহী দলটি।

প্রথমার্ধে উরুগুয়ের খেলায় তেমন ধার ছিল না। বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে স্পষ্টতা ছিল কম। অন্যদিকে সৌদি আরব আক্রমণে খুব বেশি ওঠেনি, তবে যখনই উঠেছে তখনই উরুগুয়ের রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছে। খেলার ৪১তম মিনিটে সেই আক্রমণ থেকেই গোল পায় সৌদি আরব। আল-জুওয়াইরের কর্নার থেকে জোরালো হেড নেন মোহাম্মদ কান্নো। উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা সেটি ফিরিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। দ্রুত প্রতিক্রিয়ায় ফিরতি বল জালে পাঠান আল-আমরি এবং সবাইকে হতভম্ব করে দিয়ে ১-০ গোলে এগিয়ে যায় সৌদি আরব।

বিরতির পর চাপ বাড়ায় উরুগুয়ে। তাদের একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়েন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। পুরো ম্যাচে তিনি করেন মোট ৯টি সেভ।

৬০তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় উরুগুয়ে। রদ্রিগো বেনতানকুরের স্কয়ার পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু শট নেন মানুয়েল উগার্তে। আল-ওয়াইস তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি, তবে বল পোস্টে লেগে ফিরে আসলে উরুগুয়ে বন্চিত হয় একটি নিশ্চিত গোল থেকে। সৌদি আরবের উপর প্রবল চাপ সৃষ্টি করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না উরুগুয়ে। শেষ পর্যন্ত ৮০তম মিনিটে আসে স্বস্তির মুহূর্ত। সানাব্রিয়ার ক্রস থেকে হেড নেন ফেদেরিকো ভিনিয়াস। বল সরাসরি আল-ওয়াইসের দিকে গেলেও তিনি সেটি ধরে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে ছয় গজ দূর থেকে কঠিন কোণ দিয়ে জালে পাঠান আরাউহো।

সমতা ফেরার পরও চাপ বজায় রাখে উরুগুয়ে। শেষ বাঁশির আগে ফেদেরিকো ভালভের্দের নিচু বাঁকানো শট ঠেকিয়ে দেন আল-ওয়াইস। নইলে শেষ মুহূর্তে জয়ের স্বাদও পেতে পারত দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবং এর মাধ্যমেই খেলাটি সমাপ্ত হয় ১-১ স্কোর লাইনে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত