রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধ বন্ধে চুক্তি করার আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক প্রতিবেদক

রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান যুদ্ধের কারণে বিবদমান উভয় দেশই বিপুলসংখ্যক জনশক্তি ও সম্পদ হারিয়েছে এবং এই সংঘাতের অবসান হওয়া প্রয়োজন। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার উচিত একটি চুক্তি করা।তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি যা পারি তাই করব’ যুদ্ধ বন্ধে সহায়তা করার জন্য।

ট্রাম্পের দাবি, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের ঘটনা আর দেখা যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু গত মাসেই দুই পক্ষ মিলিয়ে প্রায় ৩৫ হাজার সৈন্য নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গড়ে প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটছে, যাদের অধিকাংশই তরুণ সেনাসদস্য।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, গত রোববার তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন। সেই আলোচনায়ও তিনি যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। ট্রাম্প বলেন, তারা লড়াই চালিয়ে যাচ্ছে, সৈন্য হারাচ্ছে, এবং অনেক মানুষ মারা যাচ্ছে। এদিকে মঙ্গলবারই তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠককে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ট্রাম্প বলেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতি ততই বৃদ্ধি পাচ্ছে।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত