রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মেসি ৩ – ০ আলজেরিয়া

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনা ৩ : ০ আলজেরিয়া

সকল শঙ্কা ও গুঞ্জনকে এক লহমায় দূরে ঠেলে দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা ধরে রাখার মিশনে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ উপহার দিলেন একটি দুর্দান্ত শুর। একের পর এক জাদুকরী গোল করে আলজেরিয়াকে রীতিমতো একাই উড়িয়েই দিয়েছেন এলএম টেন।  করলেন বিশ্বকাপে তাঁর অধরা দুর্দান্ত এক হ্যাটট্রিক। সেইসঙ্গে বিশ্বকাপে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হলো। অসংখ্য রেকর্ড, বিশ্বকাপ শিরোপা, গোল আর জাদুকরী পারফরম্যান্সের পর অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের দেখা পেলেন ফুটবলের মহানায়ক লিওনেল মেসি এবং একইসাথে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মন তারকা মিলোসাভ ক্লোসার সঙ্গী হয়ে যুগ্ম সর্ব্বোচ্চ গোলদাতা হলেন। এখন বাকি বিশ্বকাপ জুড়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি একান্তই নিজের ব্যক্তিগত করে নেওয়ার জন্য লড়বেন দ্যা গ্রেট লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধের ১৭ মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টিনা আর গোল না পেলেও আলজেরিয়ার রক্ষণভাগের উপর তমুল চাপ অব্যাহত থাকে। শেষ পর্যন্ত খেলার প্রথমভাগ ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে মেসি এন্ড কোং।

খেলার দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা নিজেদের চিরায়ত আক্রমণাত্নক খেলা অব্যাহত রাখে এবং ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৬ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণে বল পান মেসি। মাঝমাঠ থেকে বল এগিয়ে দেন এনসো ফের্নান্দেস। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে সঙ্গেই পূর্ণ হয় তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

গোলের পর দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করেন মেসি। সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে ধরেন, আর গ্যালারিজুড়ে শুরু হয় ‘মেসি, মেসি’ ধ্বনি।

উল্লেখ্য,  বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ আসর। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন। ২০১৪ সালে দলকে ফাইনালে তুলেছিলেন, ২০২২ সালে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জেতান। তবে এত সাফল্যের মাঝেও বিশ্বকাপে কখনো হ্যাটট্রিক করা হয়নি তাঁর। ৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনাকে জয়ের পথে এগিয়ে নেয়নি বরং আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপ শিরোপার একজন সুস্পষ্ট দাবীদার হিসেবে ফুটবল ভক্তদের সামনে তুলে ধরেছে। মেসির এই ফর্ম অব্যাহত থাকলে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে আটকানো যে বেশ কঠিন একটি কাজ হবে সেটা আর না বললেও চলে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত