কলম্বিয়া ৩ : ১ উজবেকিস্থানউজবেকিস্তানকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ শুভ সূচনা করেছে লাটিন ফুটবলের অন্যতম প্রতিনিধি কলম্বিয়া।মেক্সিকো সিটি স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় কলম্বিয়া। দলটির হয়ে ৪০ মিনিটে গোল করেন ডিফেন্ডার দানিয়েল মুনিওজ। লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠান দানিয়েল মুনিওজ।
ম্যাচের ৬০তম মিনিটে সমতা আনে উজবেকিস্তান।দলের হয়ে গোল শোধ করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এল্দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তিনি হেডের মাধ্যমে বল জড়িয়ে দেন কলম্বিয়ার জালে।এর পাঁচ মিনিট পরই ফের এগিয়ে যায় কলম্বিয়া। বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়েছেন লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের শটে অবশ্য উজবেক গোলকিপার ঝাঁপিয়ে হাত লাগিয়েছিলেন। তবে বলের গতিপথ খুব একটা না পাল্টানোয় জালেই পৌঁছেছে। শেষ দিকে যোগ করা সময়ের নবম মিনিটে কলম্বিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন হামিন্তন কাম্পাজ এবং ৩-১ গোলের ব্যবধানে বিজয়ী হয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
ছবি : সংগৃহীত
২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...