রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নক আউট পর্বে প্রথম পৌঁছালো মেক্সিকো : ১ গোলে দক্ষিণ কোরিয়ার হার

ক্রীড়া প্রতিবেদক
মেক্সিকো ১ : ০ দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ অবিশ্বাস্য ভুলে ফাঁকা জালে বল পেয়ে কোনো ভুল করলেন না মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো। উপহার পাওয়া এই গোলেই শেষ পর্যন্ত জয় পেয়ে নিজেদের পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো মেক্সিকো। মেক্সিকোর গুয়াদালাজারায় বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো।

শুক্রবারের ম্যাচে সমানে-সমান লড়াই-ই করে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া (৫৭%)। দুই দল গোলের জন্য করে সমান ৮টি শট। তবে মেক্সিকোর লক্ষ্য বরাবর শট (৪টি) ছিল বেশি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই চেষ্টা করে গোলের তালা ভাঙতে। কিন্তু সাফল্য মেলেনি। বিরতির পর ফিরে ভাগ্যের ছোঁয়া পায় মেক্সিকো।

৫০ মিনিটে বাম পাশ থেকে বক্সের ভেতরে ক্রস দেন হুলিয়ান কিনিয়োনেস। এগিয়ে এসে সেটি ঠেকিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক। তবে পরমুহূর্তেই তার হাত ফসকে বেরিয়ে যায় বল।ঠিক তখন পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রোমো। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ফাঁকা জালে বল প্রবেশ করান ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার। লিড পেয়ে উচ্ছ্বাসে ভাসে স্বাগতিক দর্শকরা।

অবিশ্বাস্য ভুলে গোল হজম করে হতবিহ্ববল হয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। তবু গোল শোধের জন্য দারুণ কিছু সুযোগ তারা তৈরি করে। কিন্তু কোনোটিই কাজে না লাগায় শেষ পর্যন্ত মেলেনি কোনো পয়েন্ট।

সম্পর্কিত খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত