রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মানজাম্বিই হারিয়ে দিলেন বসনিয়াকে : সুইজারল্যান্ডের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক
সুইজারল্যান্ড ৪ : ১ বসনিয়া

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কাতারের সঙ্গে ড্র করে প্রত্যাশিত সূচনা পায়নি শক্তিশালী সুইজারল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরেছে তারা। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে চলতি বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সুইসরা। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে সুইজারল্যান্ডের এই বড় জয়ের মূল নায়ক ফ্রাইবুর্গের স্ট্রাইকার জোহান মানজাম্বি।দলের হয়ে বাকি দুটি গোল করেন রুবেন ভারগাস এবং অধিনায়ক গ্রানিত জাকা। অন্যদিকে বসনিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন মাহমিচ।

শুরু থেকেই মাঠের লড়াইয়ে বসনিয়ার চেয়ে বেশ এগিয়ে ছিল তুলনামূলক শক্তিশালী সুইজারল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ইউরোপীয় প্রতিপক্ষকে খুব একটা সুযোগ দেয়নি তারা।বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোর এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হলেও সুইস ডিফেন্ডারদের কড়া পাহারায় প্রতিপক্ষ শিবিরে কোনো বড় ধরনের আতঙ্ক ছড়াতে পারেননি তিনি।

প্রথমার্ধে সুইজারল্যান্ডের আক্রমণে একাকী লড়াই করছিলেন রেনের ফরোয়ার্ড ব্রেল এমবোলো। তিনি কিছু ভালো আক্রমণ করলেও বসনিয়ার গোলরক্ষক ভাসিলকে পরাস্ত করতে পারছিলেন না। তবে দ্বিতীয়ার্ধে কোচ ৯ নম্বর জার্সিধারী মানজাম্বিকে মাঠে নামানোর পরই দৃশ্যপট পুরোপুরি বদলে যায় এবং ম্যাচের গতি ফিরে আসে।

মাঠে নেমেই জোড়া গোল করার পাশাপাশি রুবেন ভারগাসের চমৎকার গোলটিতেও সরাসরি অবদান রাখেন মানজাম্বি। তার অন্তর্ভুক্তিতে সুইসদের আক্রমণভাগ প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর একটি বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন গ্রানিত জাকা।

ম্যাচে চার গোল হজম করলেও বসনিয়ার পক্ষে মাহমিচের করা একমাত্র গোলটি ছিল দেখার মতো। কর্নার থেকে ফিরে আসা ফিরতি বল ধরে ২৬ নম্বর জার্সি পরা এই খেলোয়াড় এক দুর্দান্ত ও চোখ ধাঁধানো শটে সুইজারল্যান্ডের জাল কাঁপান।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত