রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ন্যাটোর প্রতি রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালালে তার জবাব হবে ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’-এমন কঠোর হুঁশিয়ারিমূলক সতর্কবার্ত দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন। বৃহস্পতিবার ১৮ জুন রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি রাশিয়ার কোনো অঞ্চলের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে এর জবাবে রাশিয়া কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেবে।তিনি আরও বলেন, পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে সক্ষম হবে না। এ ধরনের বক্তব্য ও পদক্ষেপের মাধ্যমে ইউরোপকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা সংশ্লিষ্ট দেশগুলোর উপলব্ধি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।রাশিয়ার এই কড়া অবস্থানের পেছনে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইউক্রেন মস্কোতে বড় ধরনের ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।

আন্তর্জাতিক সম্পর্ক ও সমর বিশ্লেষকদের মতে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর এই হুঁশিয়ারি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।

সূত্র:তাস

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত