রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আন্তর্জাতিক যোগ দিবসে চট্টগ্রাম ডিভিশনাল ইয়োগা ফাউন্ডেশনের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

যোগ হলো শব্দ থেকে নিরবতার দিকে যাত্রা শীর্ষক
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নগরীর মোমিন রোডের মৈত্রী ভবনে ‘কমন ইয়োগা প্রটোকল প্রোগ্রাম’ আয়োজন করে চট্টগ্রাম ডিভিশনার ইয়োগা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়োগা ফাউন্ডেশনের সভাপতি দিপন কুমার ঘোষ, সহ-সভাপতি পীযূষ দত্ত উত্তম কুমার দাস, ডক্টর আবুল কালাম, মহিলা সম্পাদিকা সুপর্ণা কানুনগো, দপ্তর সম্পাদক লিটন নন্দী ও প্রচার সম্পাদক দিলীপ ধর চম্পক।

এবারের যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। তারই ধারাবাহিকতায় এই প্রোটকল প্রোগ্রামে যোগ প্রশিক্ষক সুজন সেনগুপ্ত ‘বার্ধক্যে আমরা কিভাবে সুস্থ এবং কর্মক্ষম থাকতে পারবো’ সেই বিষয়ে প্রশিক্ষণ দেন।

চট্টগ্রাম বিভাগ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইয়োগা শিক্ষক সুজন সেনগুপ্ত বলেন, নিয়মিত যোগচর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকবে। যোগ হল চঞ্চলতা থেকে একাগ্রর দিকে যাত্রা। অস্থিরতা থেকে স্থিরতার দিকে যাত্রা। শব্দ থেকে নিরবতার দিকে যাত্রা। বর্তমান যাপিত জীবনের নানা দুঃশ্চিন্তা থেকে মুক্তি পেতে এবং সুস্থ থাকতে নিয়মিত যোগ চর্চা করতে হবে। বয়স্কদের যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে সমাজের তথা আপামর পারিপার্শ্বিক জীবনধারাকে সর্বাঙ্গিনভাবে সুস্থ রাখতে পারব।

অনুষ্ঠানে ‘শতায়ু অঙ্গন’ সংগঠন এর পক্ষ থেকে সুব্রত বড়ুয়া অর্পিস, ইয়োগা ও বিউটি সেন্টারের যোগ প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রাম যোগা একাডেমি ও হিল ইয়োগা ইনস্টিটিউটের যোগ শিক্ষার্থীরা এবং বিভিন্ন জেলার যোগ অনুরাগীরা।

কমন ইয়োগা প্রটোকল পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইয়োগা শিক্ষক সুজন সেনগুপ্ত এবং মেডিটেশন পর্ব টি পরিচালনা করান চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশন এর সভাপতি দিপন কুমার ঘোষ।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত