রবিবার, জুন ২১, ২০২৬

বাজেটের পরতে পরতে শ্রমিক, নারী ও শিশুদের কথা উঠে এসেছে : এমপি সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “সরকার যে বাজেট ঘোষণা করেছেন, তা অত্যন্ত জনবান্ধব। কেননা এই বাজেটের পরতে পরতে, পৃষ্ঠা পৃষ্ঠায় নারী, শিশু ও শ্রমিকদের অধিকার ও কল্যাণের বিষয়গুলো উঠে এসেছে। প্রয়াত বেগম খালেদা জিয়া আজীবন শ্রমিক অধিকার ও নারীর ক্ষমতায়ন নিয়ে লড়াই করেছেন। বর্তমানে তাঁর ছেলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও এর ব্যতিক্রম নন। তিনি শ্রমিকদের অধিকারকে নিজের জীবনে ধারণ করে কাজ করে যাচ্ছেন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেরই ধারাবাহিকতা।”

১৯ জুন শুক্রবার ২০২৬, বিকাল তিনটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের সংগঠন ‘দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি’ এ সমাবেশের আয়োজন করে।

এমপি সাঈদ আল নোমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তাঁর সেই আদর্শকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিগত ১৭ বছরে দেশের সবচেয়ে বড় মজলুম ব্যক্তি ছিলেন। দেশের সাধারণ মানুষ ও মেহনতি শ্রমিকের ভাগ্য পরিবর্তনে তিনি বদ্ধপরিকর। তাঁর দিকনির্দেশনায় শ্রমিকবান্ধব, কলকারখানাবান্ধব এবং নারী ও শিশুবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের কয়েক পৃষ্ঠা পরপরই নারী ও শিশুদের অধিকার এবং কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছে, যার চিন্তাভাবনার কেন্দ্রে রয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী।

তিনি বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু আইনি কাঠামো নিয়ে চিন্তা না করে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে। চাকরির নিরাপত্তার পাশাপাশি ন্যায্য মজুরিও নিশ্চিত করতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই চলতে পারে না।”

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শ্রমিকদের ভাগ্য নিয়ে আর কোনো তালবাহানা চলবে না। শ্রমিকরা জীবন দিয়ে কাজ করেন, তাই ইউনিয়নের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের মজুরি দিতে হবে। তারেক রহমান সেই বিষয়গুলো রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও বাজেটে প্রতিফলিত করেছেন। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান ও দর্শন তারেক রহমানই আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমাদের মূল লক্ষ্য “সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে মানুষের জন্য মায়া, মহব্বত ও দায়িত্ববোধ। যখন কোনো পরিবারে সদস্যদের প্রতি গৃহকর্তার মায়া-মমতা থাকে, তখন সেখানে অন্যায়ের স্থান থাকে না। আমরা জিয়াউর রহমানের জনগণের প্রতি দরদ ও ভালোবাসার সেই রাজনীতি করতে চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কমরেড রাজেকুজ্জামান রতন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাসলিমা আখতার, মাহা মির্জা এবং বদরুল আলম সবুজ।দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে : ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে...

প্রধানমন্ত্রী মালয়েশিয়া পৌঁছেছেন : বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ রবিবার স্থানীয় সময় রাত...

সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ফেভারিট ফ্রান্সের শুভ সূচনা

ফ্রান্স ৩ : ১ সেনেগাল কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফেভারিট ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ দারুণ সূচনা করেছে। যদিও সেনেগালও সমানতালে লড়াই করেছে, বিশেষ করে...

ইকুয়েডরকে ১ গোলে হারিয়ে যাত্রা শুরু আইভরি কোস্টের

আইভরি কোস্ট ১ : ০ ইকুয়েডর ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ শুভ সূচনা করলো আইভরি কোস্ট। এই খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত...

সিটি গ্রুপকে বাঁচাতে ৩৬ ব্যাংকের যৌথ উদ্যোগ : বাংলাদেশের করপোরেট পুনর্গঠনের নতুন অধ্যায়

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী 'সিটি গ্রুপ' বর্তমানে গুরুতর আর্থিক চাপের মুখে পড়েছে। আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার এবং নতুন শিল্প প্রকল্পে বিপুল...

পানামাকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু ঘানার

পানামা ০ : ১ ঘানা বিশ্বকাপ ফুটবলের ‘এল’ গ্রুপের ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো ৯৫তম মিনিটে। পানামার বিশ্বকাপ প্রত্যাবর্তন বিষাদময় করে ঘানা জিতে গেল শেষের ওই...
সর্বশেষ সর্বাধিক পঠিত