রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

স্কটল্যান্ডকে হারিয়ে পরবর্তী রাউন্ডের পথে এগিয়ে গেলো মরক্কো

ক্রীড়া প্রতিবেদক

মরক্কো ১ : ০ স্কটল্যান্ড 

প্রথম খেলায় বিশ্বকাপ ফুটবল আসরের অলটাইম ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে দারুণ একটি ড্রয়ের পর দ্বিতীয় খেলায় ঠিকই জয় আদায় করে নিয়েছে আফ্রিকার ফুটবল পরাশক্তি মরক্কো। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইসমায়েল সাইবারি। প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে মরক্কো। স্কটল্যান্ডের ছয় শটের একটিও লক্ষ্যে ছিল না।

ব্রাজিলের বিপক্ষে যে দুইজনের দারুণ বোঝাপড়ায় প্রথমে গোল পেয়েছিল মরক্কো, এখানেও সেই দিয়াস-সাইবারির জুটির নৈপুণ্যেই মাত্র ৭১ সেকেন্ডেই এগিয়ে যায় দলটি। মাঝমাঠ থেকে আচমকা হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু বল বাড়ান ব্রাহিম দিয়াস, এবং চোখের পলকে রক্ষণে ভেঙে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সাইবারি। দুই পাশে তাকিয়ে আর কাউকে দেখতে না পেয়ে, নিজেই জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড। বিশ্বকাপ অভিষেকে ব্রাজিলের জালে বল পাঠানো ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা দ্বিতীয় ম্যাচে পেলেন জালের দেখা। জাতীয় দলের হয়ে তার গোল হলো ১১টি।

এমন দারুণ শুরু পেয়েও, প্রথমার্ধে আর তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি মরক্কো। অধিকাংশ সময় পজেশন রেখে গোলের জন্য আরও চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সাইবারির আরেকটি প্রচেষ্টা একজনের গায়ে লেগে ক্রসবারে বাধা পায়। পরের মিনিটে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার বিলাল এল কানুসের হেড ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্কটিশ গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটের মতো এই অর্ধেও শেষ দিকে আক্রমণে একটু জোর দেয় স্কটল্যান্ড। তাতে প্রতিপক্ষের রক্ষণে কিছুটা চাপ দিতে পারলেও, মরক্কান গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো কিছুই করতে পারেনি তারা।

শেষ রাউন্ডে গ্রুপের সবচেয়ে দুর্বল দল হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টায়।

সম্পর্কিত খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত