সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ভবনে রশিতে ঝুলে আত্নহত্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকায়  জহুরুল আনোয়ার (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাসার সিঁড়ির নিচ থেকে ঝুলন্ত অবস্থায় এলাশ উদ্ধার করা হয়। নিহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ার (৭৫) ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ হামজার টিলা এলাকার বাসিন্দা। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, জহুরুল আনোয়ারকে নিজ বাসার সিঁড়ির নিচের অংশে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহতের ছেলে খালেদ জানান, তাঁর পিতা জহুরুল আনোয়ার সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন।

এবিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে- নিহত মুক্তিযোদ্ধা এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পাশাপাশি জমি-জমা সংক্রান্ত দেওয়ানি মামলায় জড়িত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে রশি টাঙিয়ে নিচতলায় ঝুলে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত