রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপে বড় অঘটন : ইকুয়েডরকে রুখে দিলো কুরাসাও

ক্রীড়া প্রতিবেদক

ইকুয়েডর ০ : ০ কুরাসাও

লড়াইটা কার সাথে ছিলো? ইকুয়েডরের সাথে কুরাসাওয়ের?? এটা বললে ভুল হবে। আসলে লড়াইটা ছিলো ইকুয়েডরের সাথে কুরাসাওয়ের গোলকিপার রুমের – এমনটা বলাটাই অধিকতর যুক্তিযুক্ত। যে কুরাসাও তাদের বিশ্বকাপের অভিষেক ম্যাচেই জার্মানির থেকে হজম করেছে ৭ গোল, সেই কুরাসাও এই খেলায় আদতে শুধু একুয়েডরকে নয়, চমকে দিয়েছে গোটা বিশ্বকেই। নাহ, জিততে পারেনি তারা। গোলকিপার রুমের রেকর্ড গড়া পারফরম্যান্সে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছে একুয়েডরের সঙ্গে। তবে তাদের কাছে এটি জয়ের চেয়েও বেশি কিছু। স্রেফ একটি পয়েন্ট নয়, এক টুকরো ইতিহাস! মাত্র দেড় লাখ মানুষের দেশ, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার মানুষের দেশ, প্রথম পয়েন্টের স্বাদ পেল বিশ্ব আসরে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে যারা ছিল দুইয়ে (আর্জেন্টিনার পরই), যাদেরকে মনে করা হচ্ছিল এই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’, সেই ইকুয়েডরকে আটকে রাখল তারা। তাই স্রেফ একটি ম্যাচ জয় নয়, খেলা শেষের বাঁশির পর বিশ্বজয়ের উল্লাসেই মেতে উঠল তারা।

কুরাসাওয়ের এই সাফল্যের নায়ক রুম। গোলবারে যেন দুর্ভেদ্য এক দুর্গ গড়েছিলেন ৩৭ বছর বয়সী গোলকিপার। সেভ করেছেন তিনি ১৫টি! বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি সেভের রেকর্ড যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডের। ২০১৪ আসরে বেলজিয়ামের বিপক্ষে সেভ করেছিলেন তিনি ১৬টি। তবে নির্ধারিত ৯০ মিনিটের রেকর্ড রুমের এই ১৫ সেভই।

ক্যানসাস সিটিতে ম্যাচের শুরু থেকেই বুক চিতিয়ে দুর্গ রক্ষার লড়াই শুরু হয় রুমের। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের পরিষ্কার সুযোগ পায় ইকুয়েডর। এনার ভ্যালেন্সিয়ার কাছ থেকে নেওয়া একটি শট বাঁ দিকে ঝাঁপিয়ে চোখধাঁধানো দক্ষতায় রুখে দেন রুম। সেই থেকে শুরু। ম্যাচজুড়েই একের পর এক সেভ করতে থাকেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের দল মায়ামি এফসির এই গোলকিপার। কাছ থেকে নেওয়া হেড আটকে দিয়েছেন তিনি অন্তত ৫টি।

ম্যাচের শতাংশ সময় বল ছিল ইকুয়েডরের কাছে। গোলে ২৬টি শট নিয়ে ১৫টি লক্ষ্যে রাখে তারা। তবে সংখ্যাগুলি স্রেফ তাদের আধিপত্যের নয়, কুরাসাও ও রুমের বীরত্বের গল্পও।

অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা একুয়েডর দুই ম্যাচেও গোলের দেখা পেল না। প্রথম ম্যাচে তারা ১-০ গোলে গেরে গিয়েছিল আইভরি কোস্টের কাছে। এই গ্রুপ থেকে জার্মানি নিশ্চিত করেছে শীর্ষস্থান। অন্য কোনো দলই আনুষ্ঠানিকভাবে নকআউট পর্বে যাওয়ার লড়াই থেকে বাদ পড়েনি। তবে টিকে থাকতে হলে শেষ ম্যাচে তাদের প্রত্যেককেই জিততে হবে। সেখানে ইকুয়েডরের চ্যালেঞ্জই বেশি কঠিন। তাদের শেষের প্রতিপক্ষ জার্মানি। কুরাসাও নতুন ইতিহাসের লক্ষ্যে লড়বে আইভরি কোস্টের বিপক্ষে। তবে সামনে যাই হোক না কেন, ইকুয়েডরের বিপক্ষে কুরাসাওয়ের গোলকিপার রুমের বীরত্বের ইতিহাস ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত