শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক

ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ছবি : ভিডিও থেকে সংগৃহীত

মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসে সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালি তরুণ বিশ্বাস রয়। শুক্রবার (১৯ জুন) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় এক সিএনজি চালকের অসদাচরণের শিকার হন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, এক সিএনজিচালক বিশ্বাস রয়ের সঙ্গে উত্তেজিত আচরণ করছেন। এ ঘটনায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

বিশ্বাস রয় নেপালের ইলাম জেলার বাসিন্দা। তিনি গত ১৮ মে নেপাল থেকে সাইকেল ভ্রমণ শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

সাতকানিয়া থানার ওসি জানান, ভিডিওটি পর্যালোচনা করা হয়েছে এবং অভিযুক্ত সিএনজিচালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত