রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট : পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার সাউদাম্পটনে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে তারা। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙ্গে পড়লে ১৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ছিল আসা–যাওয়ার মিছিল। এক পর্যায়ে ১০০ রানের নিচে থেমে যাওয়ার শঙ্কাও তৈরি হয়। তবে সাত নম্বরে নেমে একটি ঝড়ো ইনিংস খেলে স্বর্ণা আক্তার বাংলাদেশের স্কোর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ব্যাটে ভর করে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের লড়াকু স্কোর জমা করে নিজেদের ঝুলিতে। নিগার সুলতানা জ্যোতি ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। স্বর্ণা আক্তার ৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন

জবাবে পাকিস্তান কে শুরু থেকেই চেপে ধরে  বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি থমকে যায়। প্রয়োজনীয় রানরেটের সঙ্গে কখনোই তাল মেলাতে পারেনি পাকিস্তান। পাওয়ারপ্লেতে দারুণ শুরু করেন পেসার মারুফা আক্তার। নতুন বলে সুইং আর গতিতে প্রথম ওভার মেডেন দেন তিনি। তবে উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি। এরপর দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণে পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। তারা ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান করে।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত