রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

এমবাপ্পের জোড়া গোল : ইরাককে বিধ্বস্ত করে নকআউট পর্বে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্স ৩ : ০ ইরাক

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ  যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর শেষ ৩২ নিশ্চিত করল গতবারের আসরের রানার্সআপ ফ্রান্স। সোমবার ২২ জুন ইরাককে ৩-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন এমবাপ্পে, বাকি গোলটি এসেছে দেম্বেলের পা থেকে। আবহাওয়াজনিত কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে ফরাসিরা।

ম্যাচের ১৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। বিরতির পর মাঠে নেমেই আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ফরাসিরা।

৫৪ মিনিটে ইরাকের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। আহমেদ কাসেমের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলরক্ষক আহমেদ বাসিল। বল পেয়ে উসমান দেম্বেলে নিঃস্বার্থভাবে পাস বাড়িয়ে দেন এমবাপ্পেকে, আর ফরাসি অধিনায়ক সহজেই বল জালে পাঠান। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন। বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকায় এখন তাঁর সামনে আছেন কেবল লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৮।

এর কিছুক্ষণ পরই নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান উসমান দেম্বেলে। মাইকেল ওলিসের চমৎকার পাস থেকে গোল করে ফ্রান্সের ব্যবধান বৃদ্ধি করেন তিনি এবং ফরাসিরা ১টি খেলা হাতে রেখেই নিজেদের নকআউট পর্বে অংশগ্রহণ সুনিশ্চিত করে মাঠ ছাড়ে।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত