রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নকআউট পর্বের জন্য ইংল্যান্ডের অপেক্ষা ঘানা বাড়ালো

ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড ০ : ০ ঘানা

চূড়ান্ত আধিপত্য বজায় রেখেও জয় পায়নি ইংল্যান্ড। এবারের আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে গোলশূণ্য ড্রতেই আটকে রাখলো আফ্রিকার ঘানা। তাদের জমাট রক্ষণভাগ ও গোলকিপারকে অতিক্রম করার সামর্থ্য ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণভাগের হলো না।

এই ড্রয়ের ফলে নকআউট পর্ব নিশ্চিতের অপেক্ষা বাড়ল ইংল্যান্ডের। গ্রুপ ‘এল’-এর শেষ ম্যাচের ফলের ওপর এখন নির্ভর করছে তাদের পরের রাউন্ডে উঠা। অন্যদিকে ঘানা গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে রইল।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। প্রথমার্ধে প্রায় পুরোটা সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণ সাজায় তারা। ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, ননি মাদুয়েকে ও হ্যারি কেইনকে ঘিরে একের পর এক আক্রমণ তৈরি হলেও ঘানার রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি তারা। ঘানার কৌশল ছিল পরিষ্কার, নিজেদের অর্ধে  বাড়তি খেলোয়াড় রেখে জায়গা বন্ধ করে দেওয়া এবং সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ওঠা। বেলিংহ্যামকে ঘিরে রাখে ঘানার মিডফিল্ড, ফলে ইংল্যান্ডের আক্রমণের গতি বারবার থেমে যায়। প্রথমার্ধে ডান দিকে ননি মাদুয়েকে ও রিস জেমস কয়েকবার ঘানার রক্ষণে চাপ তৈরি করেন। ১২ মিনিটে জেমস-মাদুয়েকের সমন্বয়ে তৈরি হওয়া আক্রমণ শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন ঘানার ডিফেন্ডাররা। এরপর জেমসের কয়েকটি ক্রসও ঠিকানা খুঁজে পায়নি। 
 

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। গোলের জন্য মরিয়া ইংল্যান্ড আক্রমণের পর আক্রমণ করতে থাকে। ঘানার রক্ষণ ভাঙতে না পেরে শেষ দিকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। ৮৬ মিনিটে ইংল্যান্ডের সামনে সবচেয়ে বড় সুযোগ আসে। বুকায়ো সাকার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে। একই আক্রমণে বল একবার পোস্টেও লাগে। এরপর সুবিধাজনক জায়গা থেকে হ্যারি কেইনের নেওয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

ইনজুরি সময়েও ইংল্যান্ড কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। কর্নার থেকে মার্ক গুয়েহির হেড প্রায় গোললাইন থেকে ফিরিয়ে দেন ঘানার ডিফেন্ডাররা। এরপর আরও কয়েকটি সেটপিস পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। শেষ মুহূর্তে গোলরক্ষক আসারে এগিয়ে এসে কয়েকটি বিপদ সামলে দেন।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত