রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পানামাকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকলো ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

ক্রোয়েশিয়া ১ : ০ পানামা

লড়াই সমানে সমান হয়েছে। দুই দলই কমবেশ প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলেছে। কিন্তু বিরতির পর বুদিমিরকে মাঠে নামানোর পর ক্রোয়েশিয়ার খেলার ধার বেড়ে যায় এবং বুদিমিরের ১ গোলেই পানামার বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে উঠার লড়াইয়ে নিজেদের ভালোভাবেই টিকিয়ে রাখলো ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে তিন নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুটিই হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। ৪ পয়েন্ট করে নিয়ে ঘানা দুইয়ে, ইংল্যান্ড শীর্ষে আছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় হওয়া সেরা আটটি দল পাবে নকআউটের টিকেট। ক্রোয়েশিয়ার সম্ভাবনা টিকে থাকল ভালোভাবেই।

ক্রোয়েশিয়ার চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও, শুরুতে সুযোগ বেশি তৈরি করে পানামা। ২৩তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় রক্ষা পায় ক্রোয়েশিয়া। ডানদিকের বাইলাইনের কাছ থেকে আমির মুরিয়োর ক্রসে বক্সে জোরাল হেড করেন হোসে লুইস রদ্রিগেস। লিভাকোভিচের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে বল। প্রথমার্ধে একবারই গোল পাওয়ার খুব কাছাকাছি যেতে পারে ক্রোয়েশিয়া। যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে মার্তিন বাতুরিনার নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন পানামা গোলরক্ষক। প্রথমার্ধে গোলের জন্য দুটি শট নিয়ে এই একটিই লক্ষ্যে রাখতে পারে ক্রোয়াটরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেটার মুসার জায়গায় আন্তে বুদিমিরকে নামান ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। দারুণ কাজে লাগে সেই সিদ্ধান্ত। ৫৪তম মিনিটে দলকে এগিয়ে নেন বুদিমির। ডান দিক থেকে ইয়োসিপ স্তানিসিচের ক্রসে দূরের পোস্টে পা ছুঁয়ে বল জালে পাঠান তিনি। ৬৮তম মিনিটে লিভাকোভিচের অসাধারণ দৃঢ়তায় আবার রক্ষা পায় ক্রোয়েশিয়া। মুরিয়োর পরপর দুটি শট ঠেকান তিনি। সেখান থেকে পানামার পাওয়া কর্নারে কার্লোস হার্ভির হেডে বল একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ৩১ বছর বয়সী গোলরক্ষক।বাকি সময়ে সুযোগ আসে দুই পাশেই, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ।

শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার রাতে ঘানার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে পানামা।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত