রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

ক্রীড়া প্রতিবেদক

কলম্বিয়া ১ : ০ ডিআর কঙ্গো

এবারের বিশ্বকাপ ফুটবলের আসরে যেকয়েকটি দলের থেকে চমক আসতে পারে বলে আশা করা হচ্ছে তাদের মধ্যে একটা হলো লাটিন আমেরিকার কলম্বিয়া। সেই কলম্বিয়া কঙ্গোর বিপক্ষে ডিফেন্ডার দানিয়েল মুনোজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় লাভ করে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করছে।

জেমস রদ্রিগেস, লুইস দিয়াস ও জন আরিয়াসদের আক্রমণে বারবার চাপে পড়ে ডিআর কঙ্গো। তবে আফ্রিকান দলটির গোলরক্ষক লিওনেল এমপাসি ছিলেন দুর্দান্ত। প্রথমার্ধে কলম্বিয়ার একের পর এক শট ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। ম্যাচের প্রথমার্ধে শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে কলম্বিয়া। গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেও ডিআর কঙ্গোর রক্ষণভাগ এবং গোলরক্ষক এমপাসির দৃঢ়তায় গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে গেছে কলম্বিয়া। ৫০ মিনিটের মাথায় লুইস দিয়াসের একটি শট দুর্দান্তভাবে রুখে দেন ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি। অন্যদিকে ডিআর কঙ্গো পাল্টা আক্রমণ চালালেও ব্যর্থ হয়েছে দলটি।

ম্যাচের ঠিক ৭৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কলম্বিয়া। বলদি খেলোয়াড় হুয়ান কুইন্তেরোর দারুণ থ্রু পাস থেকে আসে সুযোগ। জন কর্দোবা বক্সের ভেতরে পড়ে গেলেও বল এর নিয়ন্ত্রণ নেন দানিয়েল মুনোজের। ডান দিক থেকে দারুন শট নিয়ে ডিআর কঙ্গোর জালে বল পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েন তিনিসহ কলম্বিয়া শিবির।

গোল হজমের পর ডিআর কঙ্গো আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বদলি নাথানায়েল এমবুকুর সেট-পিস ও দূরপাল্লার শটে কয়েকবার চাপে পড়ে কলম্বিয়া। যোগ করা সময়ে এমবুকুর শক্তিশালী শট ডাইভ দিয়ে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। শেষ মুহূর্তে ফ্রি-কিক ও কর্নার থেকেও সমতা ফেরাতে ব্যর্থ হয় ডিআর কঙ্গো। ফলে মুনোজের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে কলম্বিয়া। অন্যদিকে টানা লড়াই করেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট হাতছাড়া করল ডিআর কঙ্গো। ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়েও পরাজয় এড়াতে পারেননি গোলরক্ষক লিওনেল এমপাসি।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত