বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো বসনিয়া

ক্রীড়া প্রতিবেদক

বসনিয়া ৩ : ১ কাতার

সিয়াটলে বুধবার রাতে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে গত বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে বসনিয়া। বসনিয়ার আলেবেগোভিচের গোলের পর, আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে কাতার। কিছুক্ষণ পর একটি গোল শোধ করেন হাসান। তবে শেষ দিকে তাদের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন এর্মিন মাহমিচ।

একই সময়ে শুরু আরেক ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ সহ-আয়োজক কানাডা। কানাডার সমান ৪ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় বসনিয়া। তিন ম্যাচে ১০ গোল খেয়ে, ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল কাতার। ৪ পয়েন্ট পাওয়ায় সেরা তৃতীয় আট দলের একটি হয়ে নকআউট পর্বে যাওয়ার ভালো সম্ভাবনা আছে বসনিয়ার।

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে খেলার আশায় ম্যাচের শুরুটাও দারুণ করে বসনিয়া। প্রথম হাইড্রেশন ব্রেকের পর পাঁচ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় তারা। ২৯তম মিনিটে সতীর্থের পাস ধরে, আড়াআড়ি গিয়ে প্রতিপক্ষের কয়েকজনের বাধা এড়িয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে দলকে এগিয়ে নেন তরুণ উইঙ্গার আলেবেগোভিচ। ৩৪তম মিনিটে দুর্ভাগ্যবশত দ্বিতীয় গোল হজম করে কাতার। ডি-বক্সে ডান দিক থেকে মাঝে সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টায় পাস বাড়ান এদিন জেকো, কিন্তু সামনে দাঁড়ানো ডিফেন্ডার সুলতান আল-ব্রাকের পায়ে লেগে বল যায় জালে। চার মিনিট পর তৃতীয় গোলও পেতে পারতো বসনিয়া। তবে এবার ভাগ্য তাদের সহায় হয়নি; দ্রুত পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে শট নেন জেকো, বল গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়।

তৃতীয় গোল খাওয়া এড়াতে পেরে যেন শক্তি ফিরে পায় কাতার। ৪২তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের পাস গোলমুখে পেয়ে পড়ে যাওয়ার আগুমহূর্তে টোকায় ব্যবধান কমান ফরোয়ার্ড হাসান। ওই অর্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলও পেতে পারতো কাতার। তবে পর্তুগালে জন্ম নেওয়া ডিফেন্ডার পেদ্রো মিগেলের বুলেট গতির শট পোস্ট কাঁপিয়ে চলে যায়। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে, প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতার সুযোগে ব্যবধান বাড়ায় বসনিয়া। ডি-বক্সে কয়েকবার সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি কাতার, আলগা বল পেয়েই জোরাল শট নেন মিডফিল্ডার মাহমিচ, গোলরক্ষকের গায়ে জালে জড়ায় এবং ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসনিয়া।

সম্পর্কিত খবর

বিশ্বকাপের ইতিহাসে কনাডার প্রথম জয় : ৬ গোলে বিধ্বস্ত কাতার

কানাডা ৬ : ০ কাতার কানাডা কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৬ গোলে বিধ্বস্ত করে এবারের বিশ্বকাপে দুর্দান্ত সূচনা পেয়েছে। খেলাটি এতোটাই একপেশে ছিলো যে...

সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার : মাননীয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে দিক নির্দেশনা দিয়েছেন  চট্টগ্রাম...

আর্লিং হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে : সেনেগালকে হারালো ৩-২ গোলে

নরওয়ে ৩ : ২ সেনেগাল বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ দুর্দান্ত ফর্মে থাকা গোলমেশিন আর্লিং হালান্ডের জোড়া গোলের সুবাদে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ ‘আই’ থেকে শেষ...

চট্টগ্রামে যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ডে এলাকায় চুরির অভিযোগ এনে জয়নাল নামের এক যুবককে পেটানোর পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর...

ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

কলম্বিয়া ১ : ০ ডিআর কঙ্গো এবারের বিশ্বকাপ ফুটবলের আসরে যেকয়েকটি দলের থেকে চমক আসতে পারে বলে আশা করা হচ্ছে তাদের মধ্যে একটা হলো লাটিন...

চীনে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন।প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান...
সর্বশেষ সর্বাধিক পঠিত